কমপ্লায়েন্স এবং সততা
কমপ্লায়েন্স এবং সততা বিষয়ক টিম, যা InSpire টিম নামেও পরিচিত
সততা, স্বচ্ছতা এবং ন্যায্যতা হল inDrive এর অপরিহার্য মূল্যবোধ। সিদ্ধান্ত ছোট হোক বা বড়—আমরা সর্বদা এই মূল্যবোধগুলো অনুসরণ করি। আমাদের আচরণবিধি আমাদের সুস্পষ্ট দিকনির্দেশনা দেয়, যা শক্তিশালী নীতিমালা, বিধিবিধান, কর্মপ্রক্রিয়া, প্রশিক্ষণ এবং যোগাযোগ ব্যবস্থার এক মজবুত কাঠামো।
ভেরা লেপচিকোভা, কমপ্লায়েন্স ডিরেক্টর, inDrive
আমাদের নামের মধ্যেই নিহিত রয়েছে আমাদের নীতিমালার সারমর্ম
অভ্যন্তরীণ অভিযোগ জানানোর ব্যবস্থা - ইনার স্পিক আপ
মানুষই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা কর্মীদের নির্ভয়ে মতামত প্রকাশ, প্রশ্ন করা এবং যেকোনো উদ্বেগ জানাতে উৎসাহিত করার মাধ্যমে তাদের কল্যাণ নিশ্চিত করি। আমাদের হুইসেলব্লোয়ার সিস্টেম অভিযোগকারীর বিরুদ্ধে যেকোনো প্রতিশোধমূলক আচরণ থেকে পূর্ণ সুরক্ষার নিশ্চয়তা দেয়।
সততাকে অগ্রাধিকার
আমাদের উদ্দেশ্য হলো স্বচ্ছতা, সততা এবং নৈতিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কোম্পানির ভিশন ও মিশন সমুন্নত রাখা। আমরা নেতৃত্ব প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করি এবং আমাদের চারপাশের সবাইকে অনুপ্রাণিত করি।
নৈতিকতার প্রতি সম্মান
আমরা আমাদের সকল কার্যক্রমে নৈতিক আচরণের সর্বোচ্চ মান বজায় রাখি। কোম্পানির নেতৃবৃন্দকে ব্যক্তিগত উদাহরণের মাধ্যমে সর্বদা সততার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কর্মীদের মনে রাখতে হবে যে, দলের মধ্যে শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চা করলে তা উৎপাদনশীলতা ও কর্মক্ষেত্রে সন্তুষ্টি বৃদ্ধি করে; যা ধারাবাহিক উন্নতি এবং উদ্ভাবনকে সহজতর করে।